গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই-২০২৬ সেমিস্টারের অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষার্থীদের শপথগ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং গণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনা করে জীবনে সফল মানুষ হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া জরুরি। সফল হওয়া মানে টাকা-পয়সা, ধন-সম্পদ অর্জন করা নয় বরং নিজের অর্জিত জ্ঞান দেশ ও সমাজের জন্য কাজে লাগানোই প্রকৃত সফলতা। মুনাফা নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং সামাজিক পরিবর্তনের জন্য গড়ে তোলা ডা: জাফরুল্লাহ চৌধুরীর গণ বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র ও অনন্য একটি প্রতিষ্ঠান।