সংসদীয় কমিটির সভাপতি হলেন আবুল কালাম এমপি

Printed Edition

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

বাংলাদেশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আবুল কালাম এমপি। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক।

তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির খবরে লাকসাম ও মনোহরগঞ্জে দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ আনন্দিত। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল কর্মজীবন কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় স্থানীয় নেতারা বলেন, দেশের শিল্পখাতের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে আবুল কালামের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে তারা আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের শিল্পায়নের পাশাপাশি তার নির্বাচনী এলাকার উন্নয়নেও আরো কার্যকর অবদান রাখবেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি লাকসাম-মনোহরগঞ্জবাসীর জন্যও অত্যন্ত গর্বের বিষয়।