ক্রীড়া ডেস্ক
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য টিকিট নিবন্ধন শুরু হয়েছে গতকাল থেকে। আয়োজক কমিটি জানিয়েছে, অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে মাত্র ২৮ ডলার। অনলাইনে নিবন্ধন করা দর্শকদের মধ্যে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ দেয়া হবে। এপ্রিল মাসে নির্ধারিত সময় নির্বাচিত ব্যক্তিরা টিকিট কিনতে পারবেন। মোট এক মিলিয়ন টিকিট এই স্বল্পমূল্যে বিক্রি হবে এবং এক-তৃতীয়াংশ টিকিটের দাম থাকবে ১০০ ডলারের নিচে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কমিটির চেয়ারম্যান কেইসি ওয়াসারম্যান বলেন, ‘এই অলিম্পিক সবার জন্য। আমরা চাই এটি হোক সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক।’ ১৯৯৬ সালের আটলান্টার পর যুক্তরাষ্ট্রে প্রথমবার অলিম্পিক আয়োজন হতে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেস এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিকের আয়োজক ছিল।



