রংপুরে ৩৬ জুলাই চত্বরে শ্রদ্বা নিবেদন

Printed Edition

রংপুর ব্যুরো

গণ-অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বছরে রংপুর ৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ। সেই সাথে দাবি উঠেছে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের।

গতকাল বেলা ১১টায় রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসক মাহফুজ উন নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, ডিসি রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেলক হকসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখানে শ্রদ্ধা জানান জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ও আহত পরিবার, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীরা পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারদের সংবর্ধনা এবং আলোচনা সভা। সেখানে উঠে আসে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সব সংস্কার নিশ্চিত করে বিচার ত্বরান্বিত করা।