গ্র্যান্ডমাস্টার নর্ম মিস ফাহাদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

একটি গ্র্যান্ডমাস্টার নর্ম আছে। আরেকটি নর্ম পেতে তুরস্কের ইস্তাম্বুল শহরে হওয়া ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টার দাবায় শেষ ম্যাচে জয় দরকার আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের। কিন্তু ফাহাদ হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার আৎজেল গেরগেলির কাছে হেরে যান। এতে হয়েছেন রানারআপ । গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য তার প্রয়োজন ছিল ৭ পয়েন্টের। অথচ পেয়েছেন ৬ পয়েন্ট। ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে উজবেকিস্তানের আন্তর্জাতিক মাস্টার সাইদালিয়েভ সাইদ আকবর এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। আজারবাইজান, বাংলাদেশ, হাঙ্গেরি, ইরান, তুরস্ক ও উজবেকিস্তানের তিনজন গ্র্যান্ডমাস্টার, চারজন আন্তর্জাতিক মাস্টার ও তিনজন ফিদে মাস্টার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশগ্রহণ করেন।