আশেকে রাসূল সা: হজরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ: আ:) শাহ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা: আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার থেকে চুনতী সিরাত ময়দানে আরম্ভ হতে যাচ্ছে। মাহফিলকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার বাদ মাগরিব ঢাকার চট্টগ্রাম সমিতি মিলনায়তনে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা:-এর ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এবং রিজওয়ান গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন মাহফিল মুতওয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির প্রধান পৃষ্ঠপোষক, সিবিএম গ্রুপের পরিচালক ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক এম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান। সভায় বক্তব্য রাখেন- নোমান গ্রুপের সাবেক কোম্পানি সেক্রেটারি নুরুল আবসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম, বায়তুশ শরফ ঢাকার পরিচালক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা ঈসা শাহেদী, চুনতী সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি কফিল উদ্দিন লিটু, চট্টগ্রাম সমিতি ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: শফিউল আজম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী, কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন এবং সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।



