শাহবাগে বাংলা কিউআর ব্যবহারে কেনা কাটা করলেন তথ্যমন্ত্রী

Printed Edition

বাংলা কিউআর-এর ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন।

এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরিফ হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।