প্রাইম ব্যাংক-জোনাকি বাই নাসরিন জামির চুক্তি

Printed Edition

প্রিমিয়াম পারফিউম ব্র্যান্ড জোনাকি বাই নাসরিন জামির-এর পারফিউম ক্রয়ে এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা। এ উপলক্ষে সম্প্রতি প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সহযোগিতার আওতায়, জোনাকি বাই নাসরিন জামির থেকে পারফিউম ক্রয়ের ক্ষেত্রে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ১৫ শতাংশ ডিসকাউন্ট এবং প্রাইম ব্যাংকের সব কার্ডধারী ও নীরা গ্রাহকরা ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং জোনাকি বাই নাসরিন জামির প্রতিষ্ঠাতা ও সিইও নাসরিন জামির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী; জোনাকি বাই নাসরিন জামির-এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো: সায়েদ মুস্তাফিজ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।