ঢাবি ভিসির সাথে তুরস্কভিত্তিক প্রকাশনা সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তুরস্কভিত্তিক প্রকাশনা সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ : নয়া দিগন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তুরস্কভিত্তিক প্রকাশনা সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ : নয়া দিগন্ত

তুরস্কভিত্তিক প্রকাশনা সংস্থা ‘সোজলার পাবলিকেশন’-এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ সিসিওগ্লু-এর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলের সদস্যরা আগামী অক্টোবর মাসে তুরস্কে অনুষ্ঠেয় ‘ছঁৎধহরপ ঝড়ষঁঃরড়হং ঃড় এষড়নধষ ঈৎরংবং’ শীর্ষক ‘১৩তম আন্তর্জাতিক বদিউজ্জামান সিম্পোজিয়ামে’ অংশগ্রহণের জন্য ভিসিকে আমন্ত্রণ জানান। ‘ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর নলেজ অ্যান্ড কালচার’ এই সিম্পোজিয়াম আয়োজন করবে। পরে তারা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বদিউজ্জামান সাঈদ নূরসী অনূদিত এবং সোজলার পাবলিকেশন প্রকাশিত পবিত্র কুরআনের তাফসির গ্রন্থ ‘রিসালায়ে নূর সমগ্র’ ভিসিকে উপহার দেন। তুরস্ক সফরের আমন্ত্রণ এবং গ্রন্থ উপহারের জন্য ভিসি অতিথিদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।