আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সভায় ইউএনও আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সালমা খাতুন।
দুপ্তারা ইউনিয়ন প্রশাসক জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা খাতুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা।



