বগুড়ায় আবাবিল হজ গ্রুপের মতবিনিময় ও আলোচনা সভা

Printed Edition

বগুড়ায় আবাবিল হজ গ্রুপের তত্ত্বাবধানে এবং আযমী ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের সহযোগিতায় হজ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেটের অডিটোরিয়ামে এ সভায় সভাপতিত্ব করেন বকশীবাজার ইলাহী জামে মসজিদের ইমাম মাওলানা আ: মতিন। প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান মেহমান ছিলেন আবাবিল হজ গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো: আব্দুল্লাহিল বাকী।

অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন জামিল মাদরাসার মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী, বাইতুর রহম ভাই পাগলা জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, বামুজা ফাজিল ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ড. আব্দুল বারী রশিদী, গবেষক ও মিডিয়াব্যক্তিত্ব মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, ইসলামী চিন্তাবিদ ও মিডিয়াব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, বুজুর্গ ধামা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী প্রমুখ।

সভায় বক্তারা হজ পালনের সঠিক প্রস্তুতি, হজযাত্রীদের করণীয়, ইসলামী মূল্যবোধ চর্চা এবং হজ ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন আযমী ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের স্বত্বাধিকারী মুফতি মাকসুদ আল আযমী। বিজ্ঞপ্তি।