ধামরাইয়ে জামানত হারালো ৩ প্রার্থী

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকা-২০ (ধামরাই) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ছয় প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

এ আসনে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আহসান খান আছু (লাঙ্গল), বাংলাদেশ জাসদের আরজু মিয়া (মোটরগাড়ি/কার) এবং এবি পার্টির হেলাল উদ্দিন (ঈগল)।

নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন তিন লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন দুই লাখ ৩৫ হাজার ৭২৩ জন। মোট বাতিল ভোটের সংখ্যা ছিল ছয় হাজার ১১৭। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থাপিত ১৪৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিএনপি প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলী দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট।

অন্যদিকে জাতীয় পার্টির আহসান খান আছু পেয়েছেন তিন হাজার ৭৬ ভোট, বাংলাদেশ জাসদের আরজু মিয়া পেয়েছেন মাত্র ১৯৮ ভোট এবং এবি পার্টির হেলাল উদ্দিন পেয়েছেন ৪৭৮ ভোট। ফলে এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।