ইরানের হামলায় হাজার হাজার মার্কিন সেনা নিহতের স্বীকারোক্তি ট্রাম্পের

Printed Edition

স্কাই নিউজ

দণি ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলার স্পর্শকাতর ইস্যুটি নিয়ে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে চালানো ওই হামলায় ১৭৫ জনেরও বেশি শিশু ও শিকের প্রাণহানির ঘটনাটি ‘ইচ্ছাকৃত ছিল না’ বলে সাফ জানিয়ে দেন তিনি। একই সাথে নিজের প্রশাসনের দায় এড়াতে গিয়ে উল্টো ােভ প্রকাশ করে ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘তারা (ইরান) যে গাড়িবোমায় আমাদের হাজার হাজার সেনাকে উড়িয়ে দিলো, সেটার কী হবে?’

বুধবার ফ্রান্সের এভিয়ান-লে-বাইন্সে জি-৭ বৈঠকের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউজ প্রতিনিধি জোলান কান্নো-ইয়ং মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, যুদ্ধের প্রথম দিনে শতাধিক শিশু নিহতের ঘটনায় তার প্রশাসনের কাউকে জবাবদিহির মুখোমুখি করা হবে কিনা। এই প্রশ্নে তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, এত দিন আগের একটা বিষয় নিয়ে এই সময়ে এসে এমন প্রশ্ন করাটা বেশ অদ্ভুত। এই হামলা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেনি দাবি করে তিনি উল্টো ইরানের দিকে আঙুল তোলেন এবং মার্কিন সেনাদের হত্যার পাল্টা অভিযোগ আনেন। যুদ্ধকে একটি নির্মম বাস্তবতা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, পুরো বিষয়টি এখনো তদন্তাধীন। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট তার হাতে আসবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের এই বিষয়ে পেন্টাগনের তদন্তের দায়িত্বে থাকা প্রতিরামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করার পরামর্শ দেন।