এএফপি
চলতি মাসে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতাদের বার্ষিক সম্মেলনে তাইওয়ান অংশ নেবে বলে জানা গেছে। পালাউতে অনুষ্ঠেয় এই সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক জোট। গত বছর চীনের আপত্তির কারণে তাইওয়ানকে এই সম্মেলনে অংশ নিতে দেওয়া হয়নি।
গত শুক্রবার রাতে ফিজিতে ১৮ সদস্য দেশের মন্ত্রীরা বৈঠক করে আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, চীন ও তাইওয়ান-দু’টিই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার। ফোরামের মহাসচিব ব্যারন ওয়াকা সংবাদ সম্মেলনে বলেন, ‘তাইওয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।



