রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৯

Printed Edition

নিজস্ব প্রদিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আট কেজি হেরোইন, এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৮৫ কেজি গাঁজাসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি জানায়, রমনার পি ডব্লিউ ডি স্টাফ কোয়ার্টার্স এলাকায় অভিযান পরিচালনা করে আট কেজি হেরোইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধারসহ সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অপর দিকে ওয়ারীর কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম নামে একজনকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ কেজি গাঁজাসহ মো: আশানুরকে গ্রেফতার করে। কাকরাইল এলাকা থেকে ৫৫৯ বোতল ফেনসিডিল ও মাইক্রোবাস উদ্ধারসহ মো: হাসান ও ময়ুরীকে গ্রেফতার করে। বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ লাকি আক্তারকে (৩৪) গ্রেফতার করা হয়।