বিএমইউতে ড্যাব নেতাদের মতবিনিময়

Printed Edition

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস বিজয় পরবর্তী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ড্যাব নেতারা শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেছে। গতকাল শহীদ ডা: মিল্টন হলে অনুষ্ঠিত মতবিনিময়ে তারা বিএনপির এই বিজয়কে বাংলাদেশের বিজয়, বাংলাদেশের জনগণের ও গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন।

বিএমইউ ড্যাবের মহাসচিব ও বিএমউর প্রক্টর ডা: শেখ ফরহাদের সঞ্চালনায় এ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ, মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল, বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, বিএমইউ ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা: এরফানুল হক সিদ্দিকী, ড্যাবের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: মো: আবুল কেনান, সহ-সভাপতি অধ্যাপক ডা: মোস্তাক রহিম স্বপন, ডা: শাহিদুল হাসান বাবুল, ডা: পরিমল চন্দ্র মল্লিক, কোষাধ্যক্ষ ডা: মো: মেহেদী হাসান, বিএমইউর ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, ডিন অধ্যাপক ডা: এম আবু হেনা চৌধুরী, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন, নিউরোলজি সার্জারি বিভাগের অধ্যাপক ডা: মওদুদুল হক, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা: নুরুন নাহার খানম, বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা: মো: দেলোয়ার হোসেন টিটু, চিফ অ্যাস্টেট অফিসার ডা: মো: এহতাশামুল হক (তুহিন), পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: আব্দুস সালাম, ডা: মোহাম্মদ জাফর ইকবাল, অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: হাসনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।