সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৮১তম ট্রাস্টি বোর্ডের সভা শনিবার বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সালাম (মীর), মামুন সালাম, প্রফেসর ড. ইসরাত জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং অধ্যাপক ড. সালেহ জহুর (আমন্ত্রিত) । সভার কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন অধ্যাপক সরওয়ার জাহান। বিজ্ঞপ্তি।



