বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
তিনি বলেন, আমাদেরকে নিজ নিজ জায়গা হতে যার যে কাজ সেটি নিরলসভাবে করে যেতে হবে। জুলাইযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের এই তৎপর্যপূর্ণ ইতিহাসকে সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজন। আশা করি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে ফলপ্রসূ এবং সার্বিকভাবে বাস্তবায়িত হবে। তিনি জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করছি।
ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম জামান সাফার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব:) মো: শওকত হুসেন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সরোয়ার রহমান এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তিসা। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব:) হ্লা হেন মং, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব:) মো: মনজিনুল মুবীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিটি বিভাগের ছাত্রছাত্রী প্রতিনিধিরা।
এ ছাড়া বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও জুলাইযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।



