সোমালিয়ার রেফারিকে যুক্তরাষ্ট্র ঢুকতে দেয়নি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় আসর শুরুর আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৬ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য মনোনীত প্রথম সোমালি রেফারি আরতানকে মিয়ামি বিমানবন্দরে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

এ দিকে ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় আরতান বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারবেন না। যদিও তার কাছে বৈধ ভিসা ও কাগজপত্র ছিল বলে সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয় দাবি করেছে।

২০২৫ সালে আফ্রিকার সেরা পুরুষ রেফারির স্বীকৃতি পাওয়া আরতান ২০১৮ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি এবং আফ্রিাকন নেশন্স কাপেও দায়িত্ব পালন করেছেন। এ দিকে সাবেক ইংল্যান্ড তারকা ইয়ান রাইট চলমান বিতর্কগুলোকে ‘বিশৃঙ্খলার বিশ্বকাপ’ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, সমর্থক, খেলোয়াড়, কর্মকর্তা ও এখন রেফারিদের নিয়েও একের পর এক সমস্যায় বিশ্বকাপের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।