ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের জোন ফাইনালে রাজবাড়ী জেলা টাইব্রেকারে ৫-৪ গোলে ঢাকা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। জয়ী দলের শাহিন হন ম্যাচ সেরা। এ ছাড়া কীর্তণখোলা জোনে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বাগেরহাট জেলা দল ১-০ গোলে হারায় বরিশাল জেলা দলকে।



