প্রশ্ন : আমার বিশ্ববিদ্যালয়ের কতিপয় কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের খাবার নিয়ে সবসময় ছোটখাটো বিষয় নিয়ে ১৯-২০ বলে। ওই প্রেক্ষিতে আমি বলেছিলাম ‘জান্নাত থেকে খাবার আনলেও বলবে লবণ কম হইছে’ এখন আমার কথাটি কি শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুনাহের কাজ হয়েছে কি?
উত্তর : ওয়া আলাইকুমুস সালাম। না, এই কথা তো আপনি মুসলিম হিসেবে ঈমানের জায়গা থেকে বলেননি। তাদের অতিরিক্ত চাওয়ার জবাবে মুখের কথা হিসেবে বলেছেন। সুতরাং এতে গুনাহ হবে না। তবে এই ধরনের কথাও বলা থেকে বিরত থাকবেন। কারণ এগুলো বিশ্বাসের জায়গা থেকে বললে মুসলিম থেকে বের হয়ে যাওয়ার কারণ হতে পারে।
-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট



