গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিএনপি-আইআরআই আলোচনা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ বিএনপি এবং ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়েছে।

গতকাল রোববার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদের এই বৈঠক হয়।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করার লক্ষ্যে আইআরআইয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ বিএনপির পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ও মাহমুদা হাবীবা।

অন্যদিকে, আইআরআইয়ের পক্ষে বৈঠকে অংশ নেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোকলে, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি এবং টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।