গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় গাংনী উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রবিউল ইসলাম।
সভায় উপস্থি ছিলেন, জামায়াতের মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনীত প্রার্থী নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর আমির আহসানুল হক এবং সাবেক পৌর কমিশনার আলমগীর হোসেন। অন্য দিকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন- যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুগ্ম সমন্বয়ক সবুজ রানা, জেলা সদস্য আমির হামজা প্রমুখ।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।



