প্রাইম ব্যাংকের সাথে সেবা হোল্ডিংয়ের চুক্তি স্বাক্ষর

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি সেবা হোল্ডিং লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং সেবা হোল্ডিং লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মিনহাজুল ইসলাম সিয়াম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং সেবা হোল্ডিং লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও সেলস) মো: পারভেজ আনোয়ার; ডেপুটি ম্যানেজার (ক্রেডিট রিয়েলাইজেশন) মো: মামুন হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।