তৈরী পোশাকশিল্পের বিশিষ্ট উদ্যোক্তা এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মরহুম আবদুল্লাহ হিল রাকিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান অডিটোরিয়ামের নামকরণ করা হয়েছে ‘আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়াম’। এতে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো: মশিউল আজম সজল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, শিন-শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আফরোজা শাহীন, টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল নাকিব, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, বিইউএফটির মনোনীত ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত প্রোভিসি ও কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার আমন্ত্রিত অতিথিরা। অডিটোরিয়ামের ফলক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে তার অসামান্য অবদান, তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।



