এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্য: আম আঁটির ভেঁপু

Printed Edition
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য: আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

১৬। ‘অত বড় মেয়ে, বলে বোঝাবে কত?’ এ উক্তির প্রেক্ষাপট হলো-

ক) হরিহর দুর্গাকে খুঁজে পায়নি তাই

খ) দুর্গা কখনো বাড়ি থাকে না তাই

গ) দুর্গা মায়ের ভীষণ অবাধ্য তাই

ঘ) দুর্গা প্রকৃতির মধ্যে হারায় তাই

১৭। মিলি বাইরে থেকে বাড়ির দরজায় এলো, তবে মা থাকায় বাড়িতে ঢুকতে পারল না। দুর্গার যে বৈশিষ্ট্য মিলির মধ্যে লক্ষ করা যায়-

র) মাকে ভয় পায়

রর) মাকে ফাঁকি দেয়

ররর) মাকে সমীহ করে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

১৮। দুর্গার কাঁঠালতলায় নিরুৎসাহভাবে দাঁড়িয়ে থাকায় কোন বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে?

ক) অপুর জন্য অপেক্ষা

খ) সিদ্ধান্তহীনতা

গ) প্রকৃতির সাথে ভাব বিনিময়

ঘ) প্রকৃতির সৌন্দর্য উপভোগ

১৯। অপু ও দুর্গার শৈশবে কোনটি প্রধান হয়ে ওঠেনি?

ক) বিলাসী জীবন

খ) বিস্ময় ও কৌতূহল

গ) প্রকৃতিঘনিষ্ঠতা

ঘ) দারিদ্র্য

২০। অপু চোখবুজে গঙ্গা-যমুনার ঘর কল্পনা করেছিল কেন?

ক) খাপরাগুলো নাড়াচাড়া করেছিল বলে

খ) কল্পনা করতে পছন্দ করে বলে

গ) গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বলে

ঘ) দুর্গার সাথে গঙ্গা-যমুনা খেলবে বলে

২১। ‘রোসো রোসো’ শব্দটির অর্থ কী?

ক) করমচা ফল

খ) থাম থাম

গ) বসো বসো

ঘ) খাও খাও

২২। বন-বিছুটি ও কালমেঘ গাছের বন গজিয়েছে কোথায়?

ক) রোয়াকের ফাটলে

খ) আমগাছের গুঁড়িতে

গ) দরজা-জানালার কপাটে

ঘ) বাড়ির মেঝেতে

২৩। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়ার মাতৃমূর্তি উদ্ভাসিত হয় যে ঘটনায়-

র) সন্তানদের সম্পর্কে উদ্বিগ্নতা

রর) দুর্গার দুরন্তপনা

ররর) সন্তানদের খোঁজখবর রাখা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ১৬. ক, ১৭.খ, ১৮.খ, ১৯. ঘ, ২০.গ, ২১.খ, ২২.ক, ২৩.গ।