ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকায় টিকিট

Printed Edition

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটের নির্ধারিত সরকারি মূল্য তিন টাকা অবশেষে বাস্তবায়ন করা হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ায় সেবাপ্রার্থীরা এখন নিয়ম অনুযায়ী মাত্র ৩ টাকায় টিকিট পাচ্ছেন। সরেজমিন দেখা গেছে, কাউন্টারের পাশে স্পষ্ট নোটিশে টিকিটের মূল্য তিন টাকা উল্লেখ করা হয়েছে এবং কর্মচারীরাও রোগীদের বিষয়টি নিশ্চিত করছেন।

এতে দরিদ্র রোগীরা অতিরিক্ত অর্থের হয়রানি থেকে রক্ষা পেয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে এটি পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে এবং কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সেবাপ্রার্থীরা এই জনবান্ধব ও সাশ্রয়ী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।