নারী ইমার্জিং দলের সিরিজ হার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের দ্বিতীয় টি-২০ তে ৭ উইকেটে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হার মুর্শিদা-দিশারা বাহিনীর। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এর আগে তাদের কাছেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।