বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা গতকাল বুধবার শহীদ ডা: মিলন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) ও কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা: মো: আব্দুস শাকুর, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কল্যাণ সমিতির উপদেষ্টা ডা: মোহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন প্রস্থোডনটিক্স বিভাগের শিক্ষক ও উপ-রেজিস্ট্রার (আইন) এবং কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা: আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক (জনসংযোগ-অতি. দা.) ডা: সাইফুল আজম রঞ্জু।

সভায় ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: এ এস এম নওরোজ, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন)-এর পিএস উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: হুমায়ুন কবীর, সেকশন অফিসার এইচ এম ফিরোজ, জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রমুখসহ বিএমইউতে কর্মরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।