সাফ নারী অনূর্ধ্ব-১৯

শিরোপা ধরে রাখতে নেপালে নারী দল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কাঠমান্ডুর উদ্দেশে গতকাল ঢাকা ছেড়েছে আলপি আক্তার-অর্পিতা বিশ্বাসরা। সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য আশা নিয়ে সেখানে খেলবে বাংলাদেশ দল। যদিও খেলা হতে যাচ্ছে পোখারাতে। এই টুর্নামেন্টে বাংলাদেশের ডাগআউটে থাকবেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার।

দেশ ছাড়ার আগে এবার দলের কোনো সংবাদ সম্মেলন হয়নি। টুর্নামেন্টে লক্ষ্য নিয়ে তাই ধোঁয়াশা থাকলেও শিরোপা ধরে রাখতে চাইবে নারী যুবারা। আগামী শনিবার থেকে শুরু হবে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে ২ ফেব্রুয়ারি ভারত, ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে বাটলারের দল। পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে।

বাংলাদেশ দল : ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ইশিতা ত্রিপুরা, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস অর্পিতা, সুরভি রানী, ক্রানুচিং মারমা, পূজা দাস, প্রতিমা মুন্দা, সুরভি আক্তার আফরিন, মুনকি আক্তার, শান্তি মার্দি, বন্যা খাতুন, রুপা আক্তার, মোমিতা খাতুন, থুইনুই মারমা, মিরা খাতুন, তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পূর্ণিমা মারমা, অয়ন্ত বালা মাহাতো ও সুরভি আকন্দ প্রীতি।