পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১-২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪-২০২৫), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির উদ্দিন আহমদের স্মরণে সম্প্রতি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ১২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পূবালী ব্যাংক কর্মচারী সঙ্ঘের (বাংলাদেশ) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন এবং পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় তার দীর্ঘদিনের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম মনির উদ্দিন আহমদের সন্তান ও পূবালী ব্যাংক পিএলসির পরিচালক কবির আহমদ এবং তার সন্তান সবির আহমদ ও নাদির আহমদ। এ ছাড়া পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক কর্মচারী সঙ্ঘ (বাংলাদেশ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মো: মাহবুবুল হকসহ সঙ্ঘের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


