পল্টনস্থ মুসলিম লীগের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মুসলিম লীগ সভাপতি জুবেইদা কাদির চৌধুরীর সভাপতিত্বে ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি, প্রতিটি জেলা শহরে সমাবেশ, ঢাকায় মিছিল সমাবেশ, জাতীয় প্রেস ক্লাবে জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয় এবং ৫ আগস্ট ঢাকাসহ সকল জেলায় বিজয় র্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ মাদরাসা ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররম থেকে প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ফ্যাসিস্ট সরকারের আমলে নৃশংসতা, গুম, খুনের এর দ্রুত বিচারের দাবি করা হয়। বিজ্ঞপ্তি।



