সিলেট ব্যুরো
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাাৎ করে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেছেন সিলেট সিটির প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাাৎ করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপো করছেন। তার সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতির সিলেট সফর উপলে ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে বলে জানা গেছে।



