সিলেট ব্যুরো
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আবার শুরু করতে যাচ্ছে সরকার। আর এর শুরুটা হবে সিলেট থেকেই। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন ও এ আয়োজন সফল করতে গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতা এবং সরকারি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে সোমবার রাজধানীর তেজগাঁওয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু করা হবে।



