কোটচাঁদপুরে ইটভাটা থেকে কিশোরীর লাশ উদ্ধার

Printed Edition

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজের পার্শ্ববর্তী একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ওই এলাকার ইকো ব্রিকস নামের ইটভাটার পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। কিশোরী নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।

স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের ইকো ব্রিকসের পুকুরে এক কিশোরীর লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করার পর স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনরা জানায়, বুধবার সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর আর বাড়ি ফেরেনি।

কোটচাঁদপুর থানার ওসি আসাদ উজ্জামান বলেন, এক কিশোরির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।