সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কমলাপুরে পোলট্রি ফার্মের কর্মচারী রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার এবং জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মৃতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। গতকাল দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাফাতের মা শাহানারা বেগম, চাচা মো: আব্দুল লতিফ, মো: রুহুল কুদ্দুস, মো: রফিকুল ইসলাম, মো: আজিজুল ইসলাম, মো: আইনুল ইসলাম, নুর নাহার, শাইদা খাতুন, সুফিয়া খাতুন, ফরিদা খাতুন, শরিফা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে রাফাত (১৯) আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আক্তারুজ্জামানের মালিকানাধীন কমলাপুর এলাকার একটি পোলট্রি ফার্মে কাজ করতেন।



