গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (৭৪) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত সোমবার বেলা সাড়ে ১১টায় রহনপুর রহমতপাড়া বাগান এলাকার মরহুম জালাল উদ্দিনের কবরস্থান প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে গোমস্তাপুর থানা ও রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর ও এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ ও মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ প্রমুখ।



