পেট্রলের দাম না কমালে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Printed Edition

আলজাজিরা

মার্কিন বাজারে পেট্রলের খুচরা মূল্য অবিলম্বে কমানোর জন্য বিক্রেতাদের প্রতি কঠোর নির্দেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অমান্য করলে ব্যবসায়ীদের চরম মাশুল গুনতে হবে বলেও কড়াকড়ি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, কোনো রকম অজুহাত না দেখিয়ে খুচরা বিক্রেতাদের দ্রুত তেলের দাম কমাতে হবে। নির্দেশ অমান্যকারীদের বড় ধরনের ঝামেলার মুখোমুখি হতে হবে সতর্ক করে তিনি প্রতি গ্যালন পেট্রলের দাম আড়াই (২.৫০) ডলারে নামিয়ে আনার লক্ষ্য বেঁধে দেন।