ক্রীড়া ডেস্ক
রোমানিয়ার কিংবদন্তি ফুটবল ব্যক্তিত মির্সিয়া লুসেস্কু ৮০ বছর বয়সে মারা গেছেন। গত শুক্রবার হৃদথরোগে আক্রান্ত হওয়ার পর বুখারেস্ট ইউনিভার্সিটি ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত পরশু হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ সাফল্য অর্জন করেন লুসেস্কু। ১৯৭০ বিশ্বকাপে রোমানিয়ার অধিনায়ক ছিলেন। রাইট উইঙ্গার হিসেবে খেলা লুসেস্কু জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ১০ গোল করেছেন।
কোচ হিসেবে প্রায় পাঁচ দশক ধরে ইউরোপীয় ফুটবলে প্রভাব রেখেছেন। ক্লাব পর্যায়ে ইউক্রেনের শাখতার ডোনেস্কের কোচ হিসেবে ২০০৯ সালে উয়েফা কাপ জয় করেন। এছাড়া তুরস্ক ও রোমানিয়ার জাতীয় দলের কোচ ছিলেন।



