আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: হাবিবুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মরহুমের রূহের মাগফিরাত কামনায় তার পরিবার সবার নিকট দোয়া চেয়েছে। মরহুম মো: হাবিবুর রহমান ২০১৩ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৪১ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালের ১ জানুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।



