শিক্ষা ক্যাডার থেকে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষ নিয়োগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ক্যাডার থেকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মকর্তা ও অধ্যাপক (পদার্থবিদ্যা) লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদার্থবিদ্যার অধ্যাপক লাল মোহাম্মদ আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন; অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবে।