তামিমের কমিটিতে কে কোন দায়িত্বে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সদস্যদের বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।

বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফেসিলিটিজের দায়িত্ব পেয়েছেন তামিম নিজে। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধানের দায়িত্বে ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটিতে রফিকুল ইসলাম বাবু, এইজ গ্রুপের দায়িত্বে তানজিল চৌধুরী, মার্কেটিং ও ডিসিপ্লিন সালমান ইস্পাহানী, রাশনা ইমাম উইমেন্স উইং, মেডিক্যাল ও কমপ্লেইন কমিটি ইসরাফিল খসরু, ফিন্যান্স ও ওয়েলফেয়ার সায়েদ ইব্রাহিম আহমেদ, সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ মিনহাজুল আবেদীন নান্নু, টুর্নামেন্ট ও লজিস্টক কমিটি মির্জা ইয়াসির এবং আম্পায়ার কমিটি সামলাবেন আতহার আলী খান।