বাগেরহাট যেখানে সুন্দরবন এসে মিশেছে বঙ্গোপসাগরের সাথে। জোয়ার-ভাটার এই নিচু ভূখণ্ডে ক্রমেই বাড়ছে লবণাক্ততা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর অনিয়মিত বৃষ্টিপাত বারবার বদলে দিয়েছে এখানকার কৃষির চিত্র। লবণমিশ্রিত মাটি, বিশুদ্ধ পানির সঙ্কট আর জলবায়ুর অনিশ্চয়তার সাথে লড়াই করেই প্রতিটি মৌসুম পার করেন এই অঞ্চলের কৃষকরা। এই প্রেক্ষাপটে ব্র্যাকের সাথে অংশীদারিত্বে ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক এই অঞ্চলে চালু করে ‘অপরাজেয় দেশ’ কর্মসূচি। এটি জলবায়ু সহনশীলতা, পরিবেশগত টেকসইতা এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উন্নয়নে ব্যাংকটির পরিচালিত একটি সমন্বিত উদ্যোগ। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল- এই চারটি উপজেলায় পরিচালিত এ উদ্যোগের আওতায় প্রায় ৪৬ হাজার মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। পানি, কৃষি ও পরামর্শসেবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্র্যাক ব্যাংক ‘অপারেজয় দেশ’-এর কার্যক্রম।
ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় দেশ’ উদ্যোগ দেখিয়ে দিচ্ছে, জলবায়ু অভিযোজন কোনো কল্পনাতীত বিষয় নয়; বরং এটি বাস্তব এবং পরিমাপ ও পুনরাবৃত্তিযোগ্য। প্রতিটি পানির ট্যাংক, প্রতিটি সহনশীল বীজ এবং প্রত্যেক প্রশিক্ষিত কৃষক- সবই গড়ে তুলছে টিকে থাকার ভিত্তি। শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালে আজ প্রায় ৪৬ হাজার মানুষের জীবনে তার প্রমাণ মিলছে।
খুলনা ও বাগেরহাটের মতো লবণাক্ত উপকূলে প্রতি ফোঁটা পানি ও প্রতি ইঞ্চি মাটি গুরুত্বপূর্ণ। আর প্রতিটি সক্ষম মানুষের গল্পই হয়ে উঠছে সম্ভাবনার নতুন আশা, যেখানে জমি ও পানির সাথে মানুষের জ্ঞান ও সক্ষমতা মিলে বদলে দিচ্ছে ভবিষ্যৎ। বিজ্ঞপ্তি।



