সঞ্চিত আমানত দ্বিগুণ ও তিনগুণ করার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম শরিয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি. (আইএফআইপিএলসি) নিয়ে এসেছে মুদারাবা দ্বিগুণ ও তিনগুণ ডিপোজিট স্কিম। এই দু’টি স্কিমে রয়েছে এমন যাদু যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে গাহকের ডিপোজিট হয়ে যাবে দ্বিগুণ ও তিনগুণ। এই ডিপোজিট স্কিমে গ্রাহক তার পছন্দমতো সময়ে নিমিষেই তার জমাকৃত অর্থ দ্বিগুণ অথবা তিনগুণ করতে পারে।
এই ডিপোজিট স্কিম ভবিষ্যতের বড় কোনো আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখে, যেমন সন্তানের শিক্ষা, বিয়ে, বাড়ি নির্মাণ বা অবসরকালীন সঞ্চয়। এই দু’টি মেয়াদি আমানত ভিত্তিক সঞ্চয় প্রকল্প। এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখার কোনো বাধ্যবাধকতা নেই। এক লাখ, দুই লাখ, তিন লাখ, চার লাখ, পাঁচ লাখ বা তদূর্ধ্ব ৫০ লাখ পর্যন্ত অর্থ এককালীন জমা রাখা যায়।
এ স্কিমের আওতায় মাত্র পাঁচ বছর পাঁচ মাস পাঁচ দিনে ইনশাআল্লাহ্ জমানো টাকা দ্বিগুণ হবে। অত্যন্ত আকর্ষণীয় এ স্কিম সঞ্চয়কারীর সুনির্দিষ্ট ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর জন্য বিশেষ সহায়ক। অন্যদিকে, মাত্র আট বছর আট মাস আট দিনে জমানো টাকা তিনগুণে উন্নীত হবে ইনশাআল্লাহ। দীর্ঘ মেয়াদি চাহিদা পূরণে এ স্কিম অত্যন্ত উপযোগী ও লাভজনক।
গ্রাহকদের সুবিধার্থে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজেই হিসাব পরিচালনা করা যায় এবং প্রয়োজনীয় লেনদেন করা সম্ভব। বিজ্ঞপ্তি।



