মনোনয়ন ফিরে পেলেন মাছুম মোস্তফা

Printed Edition

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয়া হয়।

এর আগে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ে একটি পুরনো ও নিষ্পত্তিকৃত রাজনৈতিক মামলার তথ্যগত ত্রুটিকে কেন্দ্র করে গত ৪ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্বাচন কমিশনে আপিল করেন মাছুম মোস্তফা। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। মনোনয়ন ফিরে পাওয়ার খবরে পূর্বধলা আসনের ভোটারদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।