কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর মো: আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক মো: জবদুল ইসলাম ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো: রমজান আলী ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ চুক্তির মাধ্যমে দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে অর্থায়নের সুযোগ বাড়বে। এই পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ গ্রাহকরা ৯ শতাংশ সুদে পাবেন। তহবিলটি তিন বছরমেয়াদি এবং আবর্তনশীল হিসেবে পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।



