বিএমইউর নেফ্রোলজি বিভাগের উদ্যোগে হ্যান্ডস-অন ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

Printed Edition
বিএমইউর নেফ্রোলজি বিভাগের উদ্যোগে হ্যান্ডস-অন ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
বিএমইউর নেফ্রোলজি বিভাগের উদ্যোগে হ্যান্ডস-অন ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশে কিডনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেসবিষয়ক একটি বিশেষ হ্যান্ডস-অন ট্রেনিং ওয়ার্কশপ গতকাল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নেফ্রোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। তিনি নেফ্রোলজি বিভাগের সম্প্রসারিত ও সংস্কারকৃত ডায়ালাইসিস ইউনিটের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠান মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেফ্রোলজিস্ট ডা: হাযেম আবো শৌশা যিনি মিসরের কায়রোতে ডিএমএনআই ও আল-আমেরিয়া হাসপাতালের কনসালট্যান্ট শৌশা হেমোডায়ালাইসিস রোগীদের জন্য নিরাপদ ও কার্যকর পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস স্থাপনের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হলে হাতে-কলমে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শিক্ষকদের আরো যতœশীল হয়ে এমনভাবে পাঠদান করতে হবে, যেন এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া প্রত্যেক চিকিৎসক দেশ-বিদেশে সুনাম অর্জন করতে পারে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ওয়ার্ডে রোগী, নার্স ও সংশ্লিষ্ট সকলের কাছ থেকে শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। কর্মশালায় নেফ্রোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।