পোরশায় জামায়াত প্রার্থীর মতবিনিময়

Printed Edition

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পোরশায় স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার দুপুরে নিতপুর সিনিয়র ফাজিল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার অয়োাজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী।

এ সময় উপজেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারি নুর নবী, উপজেলা ওলামা-মাশায়েখ সভাপতি মাওলানা আলাউদ্দিন আলী, নওগাঁ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আজাহারুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ইয়াদুল হক ও কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে অধ্যক্ষ মাহবুবুল হক নওগাঁ-১ আসনের তিনটি উপজেলা সাপাহার-পোরশা-নিয়ামতপুরকে বৈষম্যহীন, কল্যাণকর ও উন্নয়নে প্রতিশ্রুতি দেন।