সুলতান আহমেদ

Printed Edition

ময়মনসিংহের গফরগাঁও শাখা সাবেক সোনালী ব্যাংকের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহসভাপতি ও গফরগাঁও থিয়েটারে সাধারণ সম্পাদক, নাট্যকার সুলতান আহমেদ (৬৫) শনিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।

গত রোববার বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা গফরগাঁও কেন্দ্রীয় আজহার মসজিদে এবং বাদ আসর দ্বিতীয় জানাজা মরহুমের নিজ বাড়ি দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গফরগাঁও থিয়েটার, গফরগাঁও সাহিত্য সংসদ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।