সিলেট টেস্টেও দল অপরিবর্তিত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টের শেষ দিনে শেষ সেশনে ম্যাচে যখন জমে উঠেছে তখনই বিসিবি ঘোষণা করল পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের বাংলাদেশ স্কোয়াড। সেখানে অবশ্য উত্তেজনার খোরাক কিছু নেই। প্রথম টেস্টের স্কোয়াড নিয়েই চায়ের দেশে পাকিস্তানকে মোকাবেলা করবে বাংলাদেশ। সিলেটের আবহাওয়া নিয়ে ভেনু পরিবর্তনের একটা গুঞ্জন উঠেছিল শেষ বিকেলে। ভেনু পরিবর্তন হয়ে চিটাগংয়ে হতে পারে। পরে অবশ্য বিসিবি তেমন কোনো ঘোষণা দেয়নি অর্থাৎ সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টের স্কোয়াড দিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া অমিত হাসান থাকছেন স্কোয়াডে। জাতীয় লিগে তিনি সিলেটের হয়েই খেলে থাকেন। দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদও রয়ে যাচ্ছেন স্কোয়াডে। যদিও টানা দু’টি টেস্ট তিনি খেলতে পারবেন কি না বা খেলানো হবে কি না, সেই প্রশ্ন থাকবে। একই কৌতূহল থাকবে নাহিদ রানাকে নিয়েও। সিলেট টেস্ট শুরু আগামী শনিবার। মিরপুর টেস্ট শেষে দুই দলই আজ যাচ্ছে সিলেটে।

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।